https://thesylhet.tv/

1383

sylhet

সিলেট বিভাগ

রায়হান হত্যা মামলায় সাবেক এসআই আকবরের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ ১৬:২৬
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

সময় ২০২০ সালের ১০ অক্টোবর। সেদিন রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে নির্যাতন করা হয় রায়হান আহমদকে। পরদিন ১১ অক্টোবর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশি হেফাজতে মৃত্যু আইনে মামলা করেন তাঁর স্ত্রী। এর পর হত্যাকান্ডের বিচারের দাবিতে আন্দোলন  ছড়িয়ে পড়ে পুরো সিলেটে । তখন পুলিশের কর্ম কান্ড নিয়ে সমালোচনার ঝড় উঠে পুরো দেশে ।

ঘটনার পর তৎকালীন ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তদন্তের দায়িত্ব পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন - পিবিআই ২০২১ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এতে এসআই আকবরসহ ছয়জনকে আসামি করা হয়।

ঘটনার প্রায় ছয় বছর পর বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন আদালত । রায়ে ৬ আসামীর মধ্যে এস আই আকবরের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন ও বাকী ৩ জনের ৭ বছরের কারাদণ্ড দেন আদালত।

এই রায়ের পর রায়হানের পরিবার সন্তুষ্টি প্রকাশ করেন, দাবি করেন দ্রুত শাস্তি কার্যকরের।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এ রায়ের মধ্য দিয়ে আলোচিত এ মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত  হওয়ায় রায় বাস্তবায়নের প্রত্যাশা সংশ্লিষ্টদের।