নারীর ক্ষমতায়ন, সৃজনশীলতার বিকাশ আর দেশীয় পণ্যের প্রসারে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে সিলেটে শুরু হয়েছে মাসব্যাপী সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬।
সিলেট উইমেনস চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে নগরীর শাহী ঈদগাহ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন প্রশাসনিক কর্মকর্তারা।
উদ্বোধনে অংশ নেয়া অতিথিরা বলেন, শুধু বেচাকেনা নয়, নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলা, নতুন বাজার সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বাড়াবে এমন আয়োজন।
আয়োজকরা জানান নানা বাধা-বিপত্তি পেরিয়ে মেলাটি আয়োজন করা সম্ভব হয়েছে, যা নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত।
মাস ব্যাপি এই মেলায় স্থান পেয়েছে নানা ধরনের সৃজনশীল ও শিল্প-পণ্য। স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি বাড়ানো, ক্রেতা-বিক্রেতার মধ্যে সংযোগ তৈরি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি নারীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যাশা আয়োজকদের।