সিলেট সিটি কর্পোরেশনর ১০নং ওয়ার্ডর নাগরিক সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও নির্বাচন লইয়া মানুষে কিতা ভাবরা
সুরমা গাঙর পাড়র প্রাকৃতিক সৌন্দর্যর মিশ্রণে গড়িয়া উঠছে সিলেট সিটি করপোরেশনর ১০ নম্বর ওয়ার্ড। বেটা-বেটিন মিলাইয়া ই ওয়ার্ডর মোট ভোটার সংখ্যা ২০,০৩১ জন।
হখলতা মিলাইয়া ই ওয়ার্ডর আলাদা একটা পরিচয় থাকলেও, নাগরিক সুবিধার দিক থাকি আছে নানান সমস্যা।
ওয়ার্ডর শামিমাবাদ, মজুমদারপাড়া আর খেয়াঘাট এলাকার মানষর অভিযোগ, আবাসিক এলাকা অওয়ায়ও ইখানো চুরি-ছিনতাই, মাদক আর জুয়ার স্বর্গ রাজ্য অইগেছে। খালি আইনশৃঙ্খলাই নয়, ওয়ার্ডর রাস্তাঘাটর লইট লইয়া ও আছে বাসিন্দার নানান অভিযোগ। এর লগে ময়লার গাড়ি সময়মতো না আওয়ায় দুর্ভোগ বাড়ে।
অন্যবায়, কানিশাইল এলাকার মানষর দীর্ঘদিনর দাবি, এলাকার বাটিফারার অবায় একটা ব্রিজ নির্মাণ করা অউক। এর লগে খাইবার পানির অভাব অর কতাও কইছইন তারা।
প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্য থাকলেও, নাগরিক সমস্যার সমাধান চাইন সিলেট সিটি করপোরেশনর ১০ নম্বর ওয়ার্ডর বাসিন্দারা।