https://thesylhet.tv/

1348

sylhet

সিলেট বিভাগ

দেবীপক্ষের সূচনায় নারীশক্তির জয়গান - সমাজের প্রতিটি স্তরে নারীর মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ ২০:০২
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

দেবী দুর্গা-আদ্যাশক্তি মহামায়া। কখনো স্নিগ্ধ প্রকৃতি, কখনো দুর্বার নারীশক্তির প্রতীক - অশুভের বিনাশ আর শুভের প্রতিষ্ঠায় চিরজাগ্রত এক মহাশক্তি।

মহালয়া - পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনার এক মাহেন্দ্রক্ষণ। পৌরাণিক কাহিনী অনুযায়ী, অসুরের অত্যাচারে বিপর্যস্ত দেবতারা যখন পরাজিত, তখন তাঁদের সম্মিলিত শক্তিতে আবির্ভূত হন দেবী দুর্গা। মহিষাসুরের বিরুদ্ধে সেই লড়াই হয়ে ওঠে অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণের প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে সেই শক্তিরই আরাধনা করে আসছে মানুষ। 

কিন্তু যে সমাজ নারীকে দেবী বলে পূজা করে, সেই সমাজেই কেন নারীকে প্রতিনিয়ত নিজের অধিকার, সম্মান আর নিরাপত্তার জন্য লড়তে হয়?

দেবীর আবাহনকে কেন্দ্র করে ৩ দিন ব্যাপি উৎসবের অংশ হিসেবে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আয়োজনে আজ সকাল থেকে সমবেত চণ্ডীপাঠ, ধামাইল সংগীত, শিশুদের নৃত্য প্রতিযোগিতাসহ নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আয়োজকরা সমাজে নারীশক্তির প্রয়োজনীয়তাকে তুলে ধরেন।