https://thesylhet.tv/

1342

sylhet

সিলেট বিভাগ

শান্তি, সৌহার্দ্য আর সম্প্রীতির বার্তা নিয়ে সিলেটে মহালয়া উৎসব শুরু

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ ১৬:১৯
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

শরতের প্রকৃতিতে দেবীর আগমনী বার্তা। পূজোর প্রস্তুতিতে মুখরিত চারপাশ-আর তারই আবহে সিলেটে শুরু হয়েছে তিন দিনব্যাপী মহালয়া উৎসব। মাতৃসংগীত, উদ্বোধনী সংগীত, গীতাপাঠসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দেবীর আবাহন ও মহালয়ার মাহাত্ম্য উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন ও আশ্রম সিলেটের সম্পাদক ও অধ্যক্ষ চন্দ্রনাথানন্দ। পরে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও বেলুন উড়িয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা।

সমবেত গীতাপাঠ ও উদ্বোধনী সংগীতে অংশ নেয় শিশু-কিশোররা। ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার বার্তা বহন করে। এই দিন থেকেই শুরু হয় দেবী দুর্গার মর্ত্যে আগমনের প্রতীক্ষা। অশুভের বিনাশ আর শুভ শক্তির প্রতিষ্ঠার প্রত্যাশায় মহালয়ার মধ্য দিয়ে স্মরণ করা হয় দেবীর শক্তি ও মহিমা।