https://thesylhet.tv/

1074

new

নতুন

অদ্ভুত প্রেম নিবেদন : বার্ডস অব প্যারাডাইস

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ ১৭:৪২
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

পৃথিবীর বুকে এমন কিছু প্রাণী আছে, যাদের দেখলে মনে হয় এরা যেন অন্য কোনো গ্রহের বাসিন্দা, কিংবা কোনো শিল্পীর তুলিতে আঁকা কল্পনার ছবি। আজ আমরা প্রবেশ করবো প্রকৃতির এক রহস্যময় জগতে। পরিচিত হবো এমন এক পাখিকুলের সাথে, যাদের সৌন্দর্য এবং প্রেম নিবেদনের অদ্ভুত ভঙ্গি আপনাকে মুগ্ধ করবে। এরা হলো বার্ড অফ প্যারাডাইস বা স্বর্গের পাখি।

ইন্দোনেশিয়া, নিউ গিনি এবং পূর্ব অস্ট্রেলিয়ার দুর্গম রেইনফরেস্টেই মূলত এদের দেখা মেলে। প্রায় ৪০টিরও বেশি প্রজাতির বার্ড অফ প্যারাডাইস রয়েছে। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো পুরুষ পাখিদের নজরকাড়া পালক। বিবর্তনের জাদুতে এদের শরীরে তৈরি হয়েছে অদ্ভুত সব রঙের মেলা। কারও পালক তারের মতো লম্বা, কারও বা সাটিনের মতো মসৃণ, আবার কারও মাথায় রয়েছে জ্যামিতিক আকৃতির অদ্ভুত সব মুকুট।

যতদিন এই রেইনফরেস্ট তার অস্তিত্ব টিকিয়ে রাখবে, বনের কোনো না কোনো নিভৃত কোণে কোনো এক পুরুষ পাখি ঠিকই তার সঙ্গিনীর জন্য সাজাবে এমন এক জাদুকরী মঞ্চ। 

/*** Link Copy ***/ /*** Link Copy ***/