https://thesylhet.tv/

1196

new

নতুন

তিন মন্ত্রীর সিলেট : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ ১৭:২৮
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

সিলেটের ওসমানীনগর থেকে উঠে এসে লন্ডনের রাজনীতি। এরপর বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে আরোহন, আর এখন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আগের দুজনসহ সবমিলিয়ে সিলেট পেয়েছে তিন মন্ত্রী।

হুমায়ুন কবিরের শেকড় সিলেটের ওসমানীনগরের হাবশপুরে।
লন্ডনে বিএনপির আন্তর্জাতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার মধ্য দিয়ে দলীয় রাজনীতিতে তাঁর উত্থান। এরপর হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

নির্বাচনী রাজনীতিতে তাঁর পথ মসৃণ ছিল না। সিলেট-২ আসন থেকে নির্বাচন করার আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাননি, তবে পেয়েছেন যুগ্ম মহাসচিবের দায়িত্ব। আর নির্বাচন পরবর্তীতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।

নির্বাচনী রাজনীতি তাঁর রাজনৈতিক অগ্রযাত্রাকে থামাতে পারেনি।

অর্জনের খাতায় নতুন সংযুক্তি - রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

২০২৬ সালে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান হুমায়ুন কবির। জাতিসংঘসহ অধিকাংশ আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক যোগাযোগে তাঁকে দেখা গিয়েছিল সক্রিয় ভূমিকায়। সে যাত্রা থেকেই আজ প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া।

হুমায়ুন কবিরের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়া সিলেটে তৈরি হবে নতুন এক রাজনৈতিক সমীকরণ। তবে সমীকরণের বাহিরে তিন মন্ত্রী নিয়ে জাতীয় রাজনীতিতে আরও শক্ত অবস্থান তৈরি করতে যাচ্ছে সিলেট।