https://thesylhet.tv/

1163

sylhet

সিলেট বিভাগ

সিলেটে ভয়ংকর সকাল - নিজ বাসায় স্বামী-স্ত্রীসহ ৩ জন খুন

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ ১৩:১৯
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রতিবেশীদের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন - স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রবীণ মুরুব্বি আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী (৭২) ও গৃহপরিচারিকা (২৫)। এসব তথ্য  নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম।

খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি খান মো.মাইনুল জাকির তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। হত্যাকাণ্ডের কারণ, আলামত ও ঘটনার সঙ্গে কারা জড়িত-তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, আব্দুস সত্তার মিয়া এলাকায় প্রবীণ মুরুব্বি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন।