https://thesylhet.tv/

1279

sylhet

সিলেট বিভাগ

রাষ্ট্রপতির সফরে বদলে যাওয়া সিলেটের চিরচেনা চিত্রকে ঘিরে সাধারণ মানুষের ভাবনা

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৭
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিলেট নগরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ও পরিচ্ছন্নতার উদ্যোগ। সড়কের পাশে অবৈধ স্থাপনা ও হকারদের সরিয়ে দেওয়া হয়েছে, নিয়ন্ত্রণে রাখা হয়েছে যান চলাচল। ফলে নগরীর ব্যস্ত সড়কগুলোতে দেখা গেছে তুলনামূলক ফাঁকা ও স্বাভাবিক চলাচল। ফুটপাতও অনেকটা ফিরে পেয়েছে পথচারীদের দখলে।

নগরবাসীর অভিযোগ, বিশেষ কোনো ব্যক্তি বা রাষ্ট্রীয় অতিথির সফর এলেই কয়েক ঘণ্টা কিংবা এক দিনের জন্য বদলে যায় সিলেটের চেহারা। কিন্তু সফর শেষ হলেই আবার ফুটপাত দখল, সড়কে হকার আর যানজট - ফিরে আসে পুরোনো বাস্তবতা।

তাদের দাবি, অতিথি এলে যেমন নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা সম্ভব হয়, তেমনি সাধারণ মানুষের জন্যও বছরজুড়ে এমন ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক। তবে হকারদের জীবিকার বিষয়টিও সামনে রাখছেন সংশ্লিষ্টরা।