https://thesylhet.tv/

1275

sylhet

সিলেট বিভাগ

সিলেটে হাম ইউনিটে রোগীর চাপ, মানা হচ্ছে না আইসোলেশন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৪
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

হাসপাতালের হাম ইউনিটে একই বেডে একাধিক মানুষ বসে আছেন। আইসোলেশন মেনে চলার কোনো নজির নেই।

এদিকে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও রোগীর সংখ্যা। আবার হাসপাতালের ওয়াশরুমগুলোর বেহাল দশা, নোংরা পরিবেশ এবং এর সাথেই রয়েছে হাম ইউনিট, সহজেই সংক্রমণ হতে পারেন যে কারো। এইসকল অভিযোগের পাশাপাশি রোগীরা আরো অভিযোগ করছেন তাদের বেশিরভাগ ঔষধ কিনে আনতে হয় বাইরে থেকে ।

তবে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ খসরুজ্জামান রনি জানান যে হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী থাকা এবং জনবল সংকটের কারণে এই সকল সমস্যার সৃষ্টি হচ্ছে।