https://thesylhet.tv/

1273

sylhet

সিলেট বিভাগ

সিলেটে হাম আতঙ্ক : ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, অপুষ্টিকে দোষছেন চিকিৎসকরা

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৫
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

সিলেটে হামের প্রকোপ যেন কিছুতেই থামছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৪ শিশু। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৪ জনে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মারা যাওয়া শিশুদের মধ্যে ৩ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এদের বয়স সাড়ে সাত মাস থেকে তিন বছরের মধ্যে। চিকিৎসকরা বলছেন, শিশুগুলো আগে থেকেই অপুষ্টিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিল। নিহতদের দুজনের বাড়ি সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জে, এবং বাকি দুজনের বাড়ি সুনামগঞ্জ ও হবিগঞ্জে।

এদিকে, হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন আরও ১৪৬ জন। সব মিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন অন্তত ৫০০ রোগী।

পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি মা ও শিশুর পুষ্টি নিশ্চিতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।