সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রতিবেশীদের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
নিহতরা হলেন - স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রবীণ মুরুব্বি আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী (৭২) ও গৃহপরিচারিকা (২৫)। এসব তথ্য নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম।
খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি খান মো.মাইনুল জাকির তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। হত্যাকাণ্ডের কারণ, আলামত ও ঘটনার সঙ্গে কারা জড়িত-তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, আব্দুস সত্তার মিয়া এলাকায় প্রবীণ মুরুব্বি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন।