সিলট নগরীর নামিদামি আর সুন্দর এলাকার মাঝে অন্যতম অইলো ৪ নম্বর ওয়ার্ড।
হাউজিং এস্টেট, দত্তফারা, মজুমদারি, কুনাফারা, লেচু বাগান, কমলা বাগানসহ বিভিন্ন এলাকা লইয়া ই ওয়ার্ড। ই ওয়ার্ডর আয়তন ০.৯৪ বর্গ কিলোমিটার। বেটাইন বেটিন মিলাইয়া মোট ভোটার আছইন ১০,৬১৮ জন।
নগরীর হখল এলাকা থাকি ৪ নম্বর ওয়ার্ড অইলো তুলনামূলক শান্ত আর পরিপাটি এলাকা। সুন্দর আবাসিক পরিবেশর লগে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান লইয়া গড়িয়া উঠছে ই ওয়ার্ড। অইলে সবতার মাঝেও কিছু সমস্যা লইয়া চিন্তাত আছইন এলাকাবাসী।
আম্বরখানা কলোনি কোয়ার্টার এখন মাদক ওর আখড়া অইগেছে - এমন অভিযোগ এলাকাবাসীর। তারার অভিযোগ, রাইত অইলে অন্ধাইর অর সুযোগ লইয়া কিশোর গ্যাং আর মাদক কারবারির আনাগোনা বাড়ে। এর লাগিয়া নিরাপত্তা লইয়া চিন্তাত আছইন কোয়ার্টারের বাসিন্দারা।
অন্যবায়, সাদাপাথর অর বাস স্ট্যান্ড লইয়াও আছে নানা অভিযোগ। এলাকাবাসীরা খইরা, ফত্তেকদিন বিমানবন্দরমুখী ভিআইপি রোড ও বিভিন্ন বাণিজ্যিক বাস অর স্ট্যান্ড থাকায় শুধু ৪ নম্বর ওয়ার্ড নায়, ফুরা নগরবাসীরই দুর্ভোগ অয়। যানজটসহ নানা ঝামেলা অয় ই জাগাত।
আবার কেউ কেউ খইরা, বাক্কাদিন থাকি ওয়ার্ড অর রাখাল না থাকায় মডেল ওয়ার্ড অইবার সম্ভাবনা তাকি ফিছে ফড়িগেছে ই এলাকা। নিরাপত্তা লইয়াও আছইন আরখ চিন্তাত। খাস করি মজুমদারি এরিয়াত সিটি কর্পোরেশনর নিয়মিত পরিচ্ছন্নতাকর্মীরা ঠিকমতো না আওয়ায় বিভিন্ন সমস্যা অয় - এমন অভিযোগও আছে তারার।
অইলে এনো ভিন্নমতও আছে বউতর। তারার মতে, ৪ নম্বর ওয়ার্ড নগরীর অন্যতম উন্নত আর সুন্দর এলাকা। বড় কোনো সমস্যা নাই, নাগরিক সুবিধাও তুলনামূলক ভালা আছে।
সব মিলাইয়া, আবাসিক সৌন্দর্য আর উন্নত পরিবেশের লাগিয়া ৪ নম্বর ওয়ার্ড অইতে পারে নগরীর অন্যতম মডেল ওয়ার্ড।
অইলে মাদক, কিশোর গ্যাং, যানজট, নিরাপত্তা আর নাগরিক সেবার কিছু সীমাবদ্ধতা দূর করিয়া পরিকল্পিত উদ্যোগ নিলে, ই ওয়ার্ড অইতে পারে আরও সুন্দর, নিরাপদ আর বসবাসর উপযোগী।