https://thesylhet.tv/

1122

sylhet

সিলেট বিভাগ

সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে উত্তেজনা, গাড়িবহরে হামলার অভিযোগ

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ ১৮:০৪
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘অগ্নিঝরা জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে অভিযোগ করেন গোলাপগঞ্জে দলীয় কর্মসূচিতে যোগদানকালে পথিমধ্যে গাড়িবহরে হামলার শিকার হোন তারা।

গোলাপগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলমের গাড়িবহর পৌঁছালে দুর্বৃত্তরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে এবং কয়েকটি গাড়ি ভাঙচুর চালায়। হামলার পেছনে যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরা জড়িত বলে দাবি করে এনসিপি।

এ ঘটনার পরপরই শাবিপ্রবির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপির শীর্ষ নেতারা। বর্তমান সরকার দেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থান চায় না বলেই এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঘটছে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

অন্যদিকে, নিজেদের অবস্থান পরিষ্কার করে এনসিপি কোনো সংঘাতের রাজনীতিতে বিশ্বাসী নয় বলে জানান দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা। ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করার আশাবাদ ব্যক্ত করেন তারা। 

রাজনৈতিক এই পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনায় পুরো সিলেট জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় বাড়তি পুলিশ, রেব ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে।

/*** Link Copy ***/ /*** Link Copy ***/