https://thesylhet.tv/

1114

sylhet

সিলেট বিভাগ

হবিগঞ্জের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের শাস্তির দাবি এনসিপির

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ ১৫:৪৮
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

হবিগঞ্জের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। বুধবার (২৯ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে সরকার ও প্রশাসনের প্রতি এই আলটিমেটাম দেওয়া হয়।

​সমাবেশে এনসিপি নেতারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার কোনো রাজনৈতিক প্রভাব ছাড়া সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করবে। একই সঙ্গে তারা বর্তমান বিএনপি সরকারকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনার আহ্বান জানান।

​এর আগে, নগরীর জেলরোড সংলগ্ন পানসি ইন রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির ভবিষ্যৎ কর্মসূচি ও রূপরেখা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনারে এসে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

/*** Link Copy ***/ /*** Link Copy ***/