https://thesylhet.tv/

1102

sylhet

সিলেট বিভাগ

সিলেট শিক্ষা বোর্ডের সচিব হলেন এমসি কলেজের অধ্যাপক শাহজাহান কবীর

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ ১২:৩০
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সচিব নিযুক্ত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীর। তিনি মুরারিচাঁদ (এমসি) কলেজ রসায়ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একই প্রজ্ঞাপনে বোর্ডের সাবেক সচিব অর্থনীতির অধ্যাপক চৌধুরী মামুন আকবরকে বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) করা হয়েছে। একইসঙ্গে তাকে মুরারি চাঁদ সরকারি কলেজে সংযুক্ত করা হয়।

/*** Link Copy ***/ /*** Link Copy ***/