প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ ১২:৩০ (বৃহস্পতিবার)
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সচিব নিযুক্ত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীর। তিনি মুরারিচাঁদ (এমসি) কলেজ রসায়ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই প্রজ্ঞাপনে বোর্ডের সাবেক সচিব অর্থনীতির অধ্যাপক চৌধুরী মামুন আকবরকে বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) করা হয়েছে। একইসঙ্গে তাকে মুরারি চাঁদ সরকারি কলেজে সংযুক্ত করা হয়।