https://thesylhet.tv/

1096

international

বিদেশ

আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ ১৬:৩১
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের চাপে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট (NEET) প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে শুরু থেকেই তাঁর পদত্যাগের দাবি জানিয়ে আসছিল সিজেপি। আন্দোলনকারীদের ঘোষণা ছিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো শর্তেই আন্দোলন প্রত্যাহার করা হবে না এবং এ বিষয়ে কোনো আপস হবে না।

এ ইস্যুতে সরকারের সঙ্গে সিজেপির প্রতিনিধিদের দুই দফা বৈঠক হলেও আন্দোলনকারীরা তাদের অবস্থানে অনড় ছিলেন। শনিবার বিকেলে তৃতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল। তবে সেই বৈঠকের আগেই পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান।

সিজেপির পক্ষ থেকে সরকারের কাছে তিন দফা দাবি জানানো হয়েছিল। এর মধ্যে প্রথম দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার নিশ্চয়তা এবং নিট প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।

সরকার দ্বিতীয় ও তৃতীয় দাবি মেনে নিলেও শুক্রবার পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পূরণ হয়নি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহ জানিয়েছিলেন, শনিবার বিকেল সাড়ে ৩টায় আন্দোলনকারীদের সঙ্গে আবারও আলোচনা হবে। তবে নির্ধারিত সেই বৈঠকের প্রায় দেড় ঘণ্টা আগেই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান, গত ১০ দিনের ঘটনায় তিনি দুঃখিত। পোস্টে লেখেন, “ছাত্র, শিক্ষক এবং শিক্ষার সংস্কারে গত চার দশক ধরে আমি নিজেকে নিবেদন করে এসেছি। সবসময় বিশ্বাস করেছি, শক্তিশালী ও দূরদর্শী শিক্ষাব্যবস্থাই একটি শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি হতে পারে। দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা, অনুভূতি এবং ন্যায়সঙ্গত প্রত্যাশাকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি। তরুণ প্রজন্মের স্বপ্নকে বাস্তবে পরিণত করা আমাদের সবার রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার। দেশের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।”

/*** Link Copy ***/ /*** Link Copy ***/