https://thesylhet.tv/

1238

international

বিদেশ

টরোন্টোতে প্রজ্ঞা লাবণীকে ঘীরে বাচনিক এর আবৃত্তিময় আড্ডা

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ ১৮:৫৮
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

কানাডার টরোন্টোতে আবৃত্তি সংগঠন বাচনিক এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এক আবৃত্তিময় আড্ডা। যেখানে আড্ডার প্রাণমনি হিসেবে উপস্থিত ছিলেন প্রথিতযশা বাচিক শিল্পী প্রজ্ঞা লাবণী।

শনিবার বিকেল থেকে রাত অবধি এই আড্ডা অনুষ্ঠিত হয় ডেনফোর্থ এ অবস্থিত বাংলাদেশ কানাডা কমিউনিটি সেন্টারে। যেখানে অংশগ্রহণ করেন আবৃত্তিশিল্পী, সংস্কৃতিজন ও কবি সাহিত্যিকগণ।

প্রজ্ঞা লাবণীর সাথে কবিতা কথন ও আড্ডার মূল বিষয় ছিল বাচিক শিল্পের উৎকর্ষতা,নব রস এর ধারণা, কবিতা নির্মাণ, মাইক্রোফোন এর ব্যবহার বিবিধ।

এ ধরণের আয়োজনে যেমন বাংলা ভাষার প্রতি ভালোবাসা এবং আবৃত্তি বিষয়ক উৎকর্ষা উন্নত হয়। ঠিক তেমনি প্রবাসে বাংলা সংস্কৃতি আরো বেগবান হয়।

আয়োজক বাচনিক জানায়, শুধুমাত্র সংস্কৃতিচর্চা নয়, বিদগ্ধ জনদের সাথে মত বিনিময়, কর্মশালা কিংবা আড্ডা জ্ঞান বিনিময়ের এক অন্যতম মাধ্যম।