https://thesylhet.tv/

1084

international

বিদেশ

কানাডার টরোন্টো তে মঞ্চস্থ হলো মঞ্চ নাটক - দেওয়ান গাজীর কিচ্ছা

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ ১৭:২৫
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

প্রায় তিন শতাধিক দর্শকের উপস্থিতিতে কানাডার টরোন্টো তে মঞ্চস্থ হলো বাংলাদেশের দর্শকনন্দিত মঞ্চ নাটক "দেওয়ান গাজীর কিচ্ছা"। যার মঞ্চায়ন করে নাট্য সংগঠন "প্রাচ্য প্রতীচ্য"। কানাডার শীত শেষে গ্রীষ্মে এবছর ১ম মঞ্চনাটকই এটি। অভিনব মঞ্চসজ্জা আর অভিনয় শৈলীতে মন্ত্রমুগ্ধ দর্শকেরা।

জার্মান নাট্যকার ও নাট্যতাত্ত্বিক বের্টোল্ট ব্রেশটের নাটক অবলম্বনে নাট্যজন আসাদুজ্জামান নূরের রূপান্তর ও নির্দেশনায়  নাগরিক নাট্য সম্প্রদায়ের  হাত ধরে দেওয়ান গাজীর কিসসার ঢাকায় প্রথম মঞ্চস্থ হয় ১৯৭৭ সালে। তারপর বিভিন্ন নাট্যদল নাটকটি নিয়ে মঞ্চে আসলেও কানাডার টরোন্টো তে এই প্রথম "দেওয়ান গাজীর কিসসা'র মঞ্চায়ন। যার কৃতিত্ব নাট্য সংগঠন প্রাচ্য প্রতীচ্যের।

রবিবার সন্ধ্যায় টরোন্টোর ফেয়ার ভিউ লাইব্রেরী অডিটোরিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। নাটকের বেল বাজার সাথে সাথেই মঞ্চ চরিত্রায়নে কলাকুলশীরা। মূলত নাটকের মূল উপজীব্য "দেওয়ান গাজীর চরিত্র"। গাজীপুরের বিশাল সম্পদের অধিকারী দেওয়ান গাজী প্রচণ্ড লোভী এবং মদ্যপ। নেশার ঘোরে তিনি দয়ালু ও স্বার্থহীন হলেও, নেশা কেটে গেলেই তিনি হয়ে ওঠেন শোষক। এটি পুঁজিপতিদের ভণ্ডামির প্রতীক।

দীর্ঘদিন পর মঞ্চ নাটকে প্রাণ সঞ্চার হওয়ায় খুশি নাট্যকর্মী ও সংস্কৃতিজনরা। মঞ্চসজ্জা, আলোক প্রক্ষেপন আর সংগীতায়োজনে মুগ্ধ সব বয়সী বিভিন্ন শ্রেণীপেশার সংস্কৃতিকর্মী ও সাধারণ দর্শেকেরা।

নাট্যসংগঠন প্রাচ্য প্রতীচ্য জানায়, দেওয়ান গাজীর কিসসা দর্শকেরা অত্যন্ত ভালোভাবেই গ্রহণ করেছে। শুধু মাত্র কয়েকটি মঞ্চায়নে এই নাটকটি সীমাবদ্ধ রাখা হবে না। এটি ১ম নাটক প্রযোজনা হলেও নতুন নাটক নিয়েও কাজ চলছে।

দেওয়ান গাজীর কিসসা মূলত বুর্জোয়া ও পুঁজিবাদী সমাজের শোষণ, দ্বৈত চরিত্র এবং সাধারণ মানুষের টিকে থাকার লড়াইয়ের একটি রূপক। নাটকের মাধ্যমে সমাজ সংস্কা্রের এই নিরন্তর প্রয়াস অব্যাহত থাকার আশ্বাস সংস্কৃতিকর্মীদের। 

/*** Link Copy ***/ /*** Link Copy ***/