https://thesylhet.tv/

1066

sports

ক্রীড়া

ইয়াকিনের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা 'মেসি'

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ ১৪:০২
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

ক্যারিয়ার জুড়ে বহু কোচের ছক একাই ভেস্তে দিয়েছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপেও তিনি যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা। তবে কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে, মেসিকে আটকানোর হুঁশিয়ারি দিয়েছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন।


সংবাদ সম্মেলনে তিনি জানান, কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে, মেসিকে আটকানোর সেই চিরচেনা অথচ কঠিন ছক কষছে সুইজারল্যান্ড। সুইস কোচ মুরাত ইয়াকিন অবশ্য বেশ আত্মবিশ্বাসী। মেসিকে থামাতে তাদের একাধিক পরিকল্পনা প্রস্তুত। মাঠে দল হিসেবে 'হাই-প্রেসিং' ফুটবল খেলার কৌশল নেবে সুইসরা।


খেলোয়াড় বা কোচ -  কোনো ভূমিকাতেই এর আগে মেসির মুখোমুখি হননি ৫১ বছর বয়সী ইয়াকিন। ২০০৬ সালে তিনি যখন অবসর নেন, মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার তখন একেবারে শুরুতে। তাই এবারের বিশ্বকাপে মেসিকে থামানোর এই কঠিন চ্যালেঞ্জই হতে যাচ্ছে সুইস কোচ ইয়াকিনের ক্যারিয়ারের অন্যতম বড় পরীক্ষা।

/*** Link Copy ***/ /*** Link Copy ***/