https://thesylhet.tv/

1033

sports

ক্রীড়া

মিয়ামির মহাকাব্য ও কেপ ভার্দের রূপকথা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ ১২:৫৭
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন!"—মিয়ামিতে মেসি ম্যাজিক আটকাতে এর কোনোটাই কাজে আসেনি। কিন্তু, মাত্র সোয়া পাঁচ লাখ মানুষের এক ছোট্ট দ্বীপদেশ আজ যা দেখাল, ফুটবল ইতিহাস তা আজীবন মনে রাখবে। খেলার গল্পে আজ কোনো সাধারণ ম্যাচ অ্যানালাইসিস নয়; কথা বলবো এক রুদ্ধশ্বাস মহাকাব্য নিয়ে।

একটু ভেবে দেখুন, নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের তারা টেনে নিল অতিরিক্ত সময় পর্যন্ত! দুইবার পিছিয়ে পড়েও যেভাবে কামব্যাক করেছে, গ্যালারির আর্জেন্টাইন সমর্থকরা রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিল।
বিশেষ করে সিডনি লোপেজ কাবরালের সেই লংরেঞ্জ শট! সম্ভবত ২০২৬ বিশ্বকাপের সুন্দরতম গোল। তবে গোলের পর কোনো বন্য উদ্‌যাপন নয়, তিনি সোজা ছুটে গেলেন গ্যালারিতে, প্রিয়তমাকে জড়িয়ে ধরতে। বিশ্বমঞ্চে কাঙ্ক্ষিত মুহুর্তে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার চেয়ে সুন্দর আর কী হতে পারে!

/*** Link Copy ***/ /*** Link Copy ***/