প্রবাসীদের সুবিধা বৃদ্ধি করতে গেজেট প্রকাশ করতে যাচ্ছে সরকার - কোনো ধরনের ঝক্কিঝামেলা ছাড়াই সুবিধা পাবেন প্রবাসীরা
প্রবাসীদের অধিকাংশ অর্থ জমি, বাড়ি ও পারিবারিক ব্যয়ে চলে যায়, শিল্প বা উৎপাদনমুখী খাতে বিনিয়োগের প্রবণতা কম। তাছাড়া গ্যাস-বিদ্যুতের সংকট, অবকাঠামোগত দুর্বলতা ও শিল্পবান্ধব পরিবেশের অভাব বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। জটিল প্রশাসনিক প্রক্রিয়া আর দীর্ঘসূত্রতার কারণে প্রবাসীরা আস্থা হারান।
সেই আস্থাকে ফিরিয়ে আনতে সিলেট শনিবার রাতে প্রবাসী ও সিলেটি ব্যবসায়ীদের নিয়ে আয়োজন করা হয় এনআরবি বিজনেস নেটওয়ার্ক শীর্ষক সেমিনার যেখানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী ।
অনুষ্ঠানের শুরুতেই সিলেটে প্রবাসীদের বিনিয়োগ বৃদ্ধিতে কি কি করণীয় তা নিয়ে বক্তব্য রাখেন আলোচকরা । তারা প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপন, ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করেন।
আর প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান নিরাপদ অভিবাসন ও প্রবাসী-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার জেলা পর্যায়ে জেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন ও কার্যক্রম পরিচালনা শুরু করেছে। তাছাড়া প্রবাসীদের সকল সুবিধা নিশ্চিত করতে হাসপাতাল সেবা সহ সব আলাদা ব্যবস্থা করা হচ্ছে।
ইউকে এনআরবি সোসাইটি-র পরিচালক এম আহমদ জুনেদ-এর সভাপতিত্বে ব্যতিক্রমী এ আয়োজনে প্রবাসী ও দেশের ব্যবসায়ী সহ সিলেটের নানা শ্রেণী পেশার সুধীজন অংশ নেন।