https://thesylhet.tv/

1311

sylhet

সিলেট বিভাগ

ভ্রমণগ্রন্থ ‘জানা পথে অজানা প্রান্তরে’ নিয়ে পাঠ-পরবর্তী আয়োজন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩০
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

ভ্রমণ মানে শুধু এক স্থান থেকে অন্য স্থানে পাড়ি দেওয়া নয় - কখনো কখনো পথই হয়ে ওঠে জ্ঞানগৃহ, আর অচেনা প্রান্তর বলে দেয় নিজেকে নতুন করে চেনার উপায়।

শিক্ষক, লেখক ও সংগঠক প্রণবকান্তি দেব রচিত ভ্রমণগ্রন্থ ‘জানা পথে অজানা প্রান্তরে’ ঘিরে শনিবার বিকেল ৪টায় গ্রন্থবিপণি ‘বাতিঘর’- এ অনুষ্ঠিত হয় ‘পাঠের শেষে’ শীর্ষক এ আয়োজন। 

অনুষ্ঠানের শুরুতেই লেখক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উন্মোচন করা হয় বইটির মোড়ক। পরে শুরু হয় পাঠ-পরবর্তী আলোচনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক ও নাট্যব্যক্তিত্ব এবং আয়োজনের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল আলম, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. জহিরুল হক, এবং বিশিষ্ট লেখক ও গবেষক মোশতাক আহমেদ দীন-সহ অনেকে।
 
লেখক প্রণবকান্তি দেব সংক্ষেপে নিজের লেখনীর যাত্রাপথকে তুলে ধরেন।

পাঠকদের মতে, বইটি শুধু ভ্রমণপ্রিয় মানুষের জন্য নয় - গবেষক, লেখক কিংবা সাধারণ পাঠক - জানতে ও ভাবতে ভালোবাসেন এমন সকল মানুষের জন্য প্রযোজ্য। 

পথ জানা থাকলেও প্রান্তর থাকে বিস্তৃত-বিশাল। ‘জানা পথে অজানা প্রান্তরে’ যেন সেই চলমান পথেরই এক সাহিত্যিক মানচিত্র।