সিলেট ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে দিনব্যাপী ওয়েডিং ফটোগ্রাফি ও সিনেমেটোগ্রাফি ওয়ার্কশপ ৭ অক্টোবর
সিলেট ফটোগ্রাফিক সোসাইটি (এসপিএস) এর আয়োজনে এবং ডিজিটাল শপ ও খান'স প্যালেস কনভেনশন হলের পৃষ্ঠপোষকতায় আগামী ৭ অক্টোবর ২০২৬ সিলেটের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ওয়েডিং ফটোগ্রাফি ও সিনেমেটোগ্রাফি ওয়ার্কশপ।
সিলেটের ওয়েডিং ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ফটোগ্রাফার ও সিনেমেটোগ্রাফারদের দক্ষতা বৃদ্ধি এবং ওয়েডিং ফটোগ্রাফি ও সিনেমেটোগ্রাফি ব্যবসার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে দিকনির্দেশনা প্রদানই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন দেশের স্বনামধন্য ফটোগ্রাফার ও ভিজুয়াল আর্টিস্ট সজীব পাল এবং সিনেমেটোগ্রাফার অর্পন পাল।
সিলেট বিভাগের সকল ফটোগ্রাফার ও সিনেমেটোগ্রাফার সিলেট ফটোগ্রাফিক সোসাইটির পেজে দেওয়া লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এই আয়োজনে অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর। শহরের খান'স প্যালেস কনভেনশন হলে অনুষ্ঠিত হবে এই ওয়ার্কশপ।
এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে নাগরদোলা ইভেন্ট, নাগরদোলা ক্যাটারিং, বাফেট প্যারাডাইস, লিফাইন টি হোটেল ইস্তাম্বুল এবং পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্যা সিলেট.টিভি।