https://thesylhet.tv/

1293

sylhet

সিলেট বিভাগ

রেখার ভেতর জীবনের গল্প, আন্তর্জাতিক স্বীকৃতিতে চিত্রশিল্পী তারেক আমিন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৬
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

রেখার ভেতর দিয়ে মানুষ ও জীবনের অনুচ্চারিত গল্প খুঁজে চলা শিল্পী তারেক আমিন। দীর্ঘ শিল্পযাত্রায় এবার যুক্ত হয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি - যুক্তরাজ্যের Global Talent Visa।

এই অর্জন ও তাঁর শিল্পজীবনের গল্প নিয়ে ১৮ সেপ্টেম্বর সিলেট আর্টস কলেজে বসে এক অন্তরঙ্গ শিল্প-আড্ডা ও মতবিনিময়।

‘প্রকৃতির রূপ অন্বেষণ’ এবং ‘সিলেট ডট আর্টিস্ট’- এর শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই আড্ডায় নিজের শিল্পচর্চা, সংগ্রাম এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পেছনের গল্প তুলে ধরেন সুনামগঞ্জের শিল্পী তারেক আমিন। পাশাপাশি উঠে আসে শিল্প-সংস্কৃতিতে চিত্রকলার গুরুত্ব। অনুষ্ঠানে গানও পরিবেশন করেন তিনি।

শিল্পী তারেক আমিন দীর্ঘ শিল্পজীবনে পেয়েছেন একাধিক জাতীয় পুরস্কার। ২০২৫ সালে যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়ায় প্রদর্শনী ও আর্ট উৎসবে অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরেও দৃশ্যমান হয় তাঁর কাজ।

শিল্পীর এই অর্জনকে নিজেদের শিল্পচর্চার অনুপ্রেরণা হিসেবে দেখছেন সিলেট আর্টস কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

তারেক আমিন বলেন, "যদি আমরা হাল না ছাড়ি, তাহলে দারিদ্র্য, তাচ্ছিল্য ও অপ্রাপ্তি-সব প্রতিবন্ধকতাই মূলত শক্তি হয়ে ওঠে।"

আড্ডায় ছিলেন শামসুল বাসিত শেরো, অপূর্ব শর্মা ও আব্দুল করিম কিমসহ অনেকে।