https://thesylhet.tv/

1245

sylhet

সিলেট বিভাগ

সিলেটের আম্বরখানা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ মানুষ

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১০
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

সিলেটের ব্যস্ত সড়কগুলো প্রতিদিনের ভোগান্তির আরেকটি চিত্র। আম্বরখানা রোড, যার বিভিন্ন অংশ ভেঙে তৈরি হয়েছে গর্তে, বৃষ্টি হলেই জমে থাকে পানি। ব্যস্ত এই সড়কে প্রতিদিন চলাচল করছেন অসংখ্য মানুষ ও যানবাহন। কিন্তু রাস্তার এই বেহাল দশা যেন তাদের যাত্রাপথকে করে তুলেছে আরও ঝুঁকিপূর্ণ ও দুর্ভোগের।

আম্বরখানা-সিলেট নগরীর অন্যতম ব্যস্ত এলাকা। প্রতিদিন অফিস, ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা নানা প্রয়োজনে এই সড়ক ব্যবহার করেন নগরবাসী।
কিন্তু ব্যস্ততার বিপরীতে সড়কের বর্তমান চিত্র অনেকটাই হতাশাজনক।

রাস্তার বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে ভাঙা অংশ ও গর্তের। যানবাহনগুলোকে এসব অংশ এড়িয়ে চলতে গিয়ে কখনো ধীরগতিতে, আবার কখনো ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

বিশেষ করে মোটরসাইকেল ও রিকশাচালকদের জন্য এই ভাঙাচোরা রাস্তা বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। আর পথচারীদের দুর্ভোগ তো রয়েছেই।

নগরবাসীর প্রত্যাশা খুব বেশি কিছু নয়। তারা চান নিরাপদ ও চলাচলের উপযোগী একটি রাস্তা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এই সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার করে জনদুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।