https://thesylhet.tv/

1221

international

বিদেশ

নেপালে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, মৃত ৪৭৫, নিখোঁজ ৮০০'র অধিক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ ১৪:২৫
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

হিমালয়ের বুক চিরে নেমে আসা বরফ, পাথর আর পানির ভয়ংকর স্রোতে মুহূর্তেই ভেসে গেল ঘরবাড়ি, সড়ক, সেতু ও জলবিদ্যুৎ প্রকল্প। নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় ২৮ আগস্ট সকাল পর্যন্ত সরকারি হিসাবে নেপাল ও তিব্বত মিলিয়ে মৃতের সংখ্যা অন্তত ৪৭৫, নিখোঁজ ৮০০'র অধিক।

২৬ আগস্ট, বুধবার সকাল
নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য এলাকায় হঠাৎ নেমে আসে পানি, বরফ, পাথর আর কাদার বিশাল স্রোত।

রাসুয়া জেলার লহেন্দে খোলা নদী উপত্যকায় হিমবাহের একটি অংশ ধসে পড়ার পর এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। বরফ, পাথর ও ধ্বংসাবশেষ নদীতে পড়ে তৈরি হয় প্রবল স্রোত, যা পরে ভোটেকোশি নদী দিয়ে নিচের দিকে ছড়িয়ে পড়ে।

প্রথমদিকে ধারণা করা হয়েছিল, ভূমিকম্পের কারণে হিমবাহ ধসে এই বন্যা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS) এর বিশ্লেষণে বলা হয়েছে, এটি সাধারণ ভূমিকম্প ছিল না। হিমবাহের বরফ ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার সময় যে ভূকম্পন তৈরি হয়, সেটিই প্রথমে ভূমিকম্প হিসেবে শনাক্ত হয়েছিল।

বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৯টি মোটরযোগ্য সেতু ও প্রায় ৪০ কিলোমিটার সড়ক। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, বিদ্যুৎ অবকাঠামো ও জলবিদ্যুৎ প্রকল্প। চীনের তিব্বত অংশের গিরং বন্দর এলাকাতেও নেমে এসেছিল ধ্বংসযজ্ঞ।

২৭ আগস্ট সকাল পর্যন্ত নেপাল সরকারের হিসাবে উদ্ধার হয়েছে ১৬৫ জনের মরদেহ। তিব্বতে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল পর্যন্ত দুই অঞ্চল মিলিয়ে মৃতের সংখ্যা অন্তত ৪৭৫ জন ।

তবে মৃত্যুর চেয়েও বড় হয়ে উঠেছে নিখোঁজের সংখ্যা। নেপালের হাসপাতাল গুলোতে চিকিৎসার চাইতে স্বজনদের অপেক্ষার চিত্রই এখন দৃশ্যমান।