সিলেটের সারদা হলে ছোট শিশুদের রঙ তুলিতে সকালটা রঙিন ছিলো অনেকটা । কালারফুল সিলেট'র দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘সিলেট হেরিটেজ আর্ট প্রতিযোগিতা-২০২৬’- এ দুই বিভাগে অংশ নেয় শিশু সিলেটের চিত্রপ্রেমী শিশু কিশোররা।
কারও তুলিতে ক্বীন ব্রিজ, কারও কাগজে আলী আমজাদের ঘড়ি। কেউ এঁকেছে পাহাড়-ঝর্ণা, আবার কারও ছবিতে ধরা দিয়েছে সবুজে মোড়া সিলেট। রঙ-রেখায় যেন ক্যানভাসেই তৈরি হচ্ছে - এক টুকরো সিলেট। এমন আয়োজনে খুশি অংশগ্রহণকারীরা ।
শুধু অংশগ্রহণকারীরা নয় বরং তাদের অভিভাবকের কন্ঠেও ছিলো আয়োজকদের নিয়ে প্রশংসার বাণী।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়াসহ সমাজ পরিবর্তনে সাহিত্য, সংস্কৃতি ও শিল্পের ক্ষেত্রে এসব আয়োজন গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে।
ছবি আকার বাইরেও আয়োজনে ছিল শিশুদের কবিতা আবৃত্তি। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।