https://thesylhet.tv/

1094

international

বিদেশ

দিল্লির আন্দোলনরত ছাত্রদের খাবার দিচ্ছে সাধারণ মানুষ, পাশে অরিজিৎ-সালমান

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ ১৬:১১
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। গত সোমবার শিক্ষার্থীদের ‘সংসদ অভিযান’ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস চালায়। এই ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (টুইটার) পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং।

অন্যদিকে বলিউড অভিনেতা সালমান খান বলেন, "এটি শিক্ষার্থীদের এবং শিক্ষা ব্যবস্থার নিজস্ব বিষয়। এখান থেকে কারও রাজনৈতিক সুবিধা নেওয়া উচিত নয়। আন্দোলনের সব কৃতিত্ব ছাত্রদেরই পাওয়া উচিত। আশা করি সরকার তাদের সমর্থন দেবে এবং সমস্যার ভালো সমাধান হবে।"

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন আমজনতা। সরাসরি উপস্থিত হতে না পেরে দেশ-বিদেশের অনেক মানুষ Swiggy, Zomato, Zepto-র মতো অ্যাপের মাধ্যমে খাবার ও পানি পাঠাচ্ছেন সাধারণ মানুষ। আন্দোলনকারীদের নিজেদের কোনো খাবার কিনতে হচ্ছে না। রাইডাররা এসে একের পর এক খাবারের প্যাকেট দিয়ে যাচ্ছেন। এক ফুড ডেলিভারি রাইডার জানান, "যিনি অর্ডার করেছেন তিনি নাম গোপন রেখেছেন। আমাকে শুধু বলা হয়েছে খাবারগুলো ছাত্রদের মাঝে বিলিয়ে দিতে।"

এই আন্দোলন এখন আর শুধু দিল্লিতে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে দেশের অন্তত সাতটি রাজ্যে। বুধবার শিক্ষার্থীদের সমর্থনে রাজপথে নেমেছেন পাঞ্জাবের কৃষকেরাও। পুলিশের বাধা সত্ত্বেও সাধারণ মানুষ ও তারকাদের এমন ভূমিকায় আরও শক্ত হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন।

/*** Link Copy ***/ /*** Link Copy ***/