সিলেটের হাওয়াপাড়া এলাকার সেন্ট্রাল হাসপাতালে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকায় সতর্কতামূলক ৫ হাজার টাকা জরিমানা করেছেন মাজিস্ট্রেট। একই সাথে ১৫ দিনের মধ্যে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে হাসপাতালটি সিলগালা করা হবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট।
একই অভিযানে নগরের সুরমা ভ্যালী হাসপাতালকে ৫ হাজার টাকা ও ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটিকে ১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।