https://thesylhet.tv/

1075

sylhet

সিলেট বিভাগ

বিদায় সীতেশ বাবু : প্রকৃতির অকৃত্রিম বন্ধু

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ ১৫:৩৯
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

সিলেটের শ্রীমঙ্গলের সবুজ অরণ্য আজ যেন একটু বেশিই নীরব। বনের পশুপাখিরা হয়তো জানে না, তাদের সবচেয়ে আপন মানুষটি আর নেই। আজ সকাল ৯টা ৫ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন শ্রীমঙ্গলের বন্য পশুপাখি সেবাশ্রমের প্রতিষ্ঠাতা, সবার প্রিয় সীতেশ রঞ্জন দেব।

সীতেশ বাবু - যিনি একাধারে ছিলেন প্রকৃতির সন্তান এবং বোবা প্রাণীদের ত্রাতা। তবে তার জীবনের গল্পটা রূপকথার চেয়েও রোমাঞ্চকর। যৌবনে তিনি ছিলেন পুরোদস্তুর একজন শখের শিকারি। কিন্তু প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে, বন্দুকের নল নামিয়ে রেখে তিনি হাতে তুলে নেন প্রাণ বাঁচানোর দায়িত্ব। শিকারি থেকে তিনি হয়ে ওঠেন বন্যপ্রাণীদের পরম বন্ধু।

শ্রীমঙ্গলের রূপসপুরে নিজ উদ্যোগে তিনি গড়ে তুলেছিলেন এক অন্যরকম জগৎ - 'সীতেশ বাবুর চিড়িয়াখানা'। নামের শেষে চিড়িয়াখানা থাকলেও, এটি আসলে ছিল আহত ও বিপন্ন প্রাণীদের এক নিরাপদ হাসপাতাল। লাউয়াছড়া বন বা লোকালয়ে কোনো প্রাণী আহত হলে, সবার আগে ডাক পড়ত সীতেশ বাবুর।
 

/*** Link Copy ***/ /*** Link Copy ***/