https://thesylhet.tv/

1073

sylhet

সিলেট বিভাগ

উজানের ঢলে সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ ১৪:৪৩
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

সুনামগঞ্জে বৃষ্টিপাত কিছুটা কমলেও, থামছে না উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। এতে জেলার সব কয়টি নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। সোমবার দুপুর পর্যন্ত ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি ১৭ সেন্টিমিটার বেড়ে, প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে। অন্যদিকে, সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে পানি ১৪ সেন্টিমিটার বাড়লেও, তা এখনো বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭৫ মিলিমিটার।

অন্যদিকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায় - বৃষ্টিপাত কমলেও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে প্রতিনিয়ত নদীর পানি বাড়লে এই জেলায় স্বল্প মেয়াদী বন্যা হতে পারে।

এদিকে, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। জেলার বিভিন্ন স্থানে প্রস্তুত রাখা হয়েছে ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র ও ১ হাজার ৫৬টি মেডিকেল টিম। জরুরি উদ্ধার তৎপরতা চালাতে প্রস্তুত রয়েছে ৪৯২টি নৌযান ও স্বেচ্ছাসেবকরা। এছাড়াও পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

যেকোনো দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনার পাশাপাশি, প্রস্তুত রয়েছে প্রশাসন।

অন্যদিকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃষ্টিপাত কমলেও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে প্রতিনিয়ত নদীর পানি বাড়লে এই জেলায় স্বল্প মেয়াদী বন্যা হতে পারে।

এদিকে, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। জেলার বিভিন্ন স্থানে প্রস্তুত রাখা হয়েছে ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র ও ১ হাজার ৫৬টি মেডিকেল টিম। জরুরি উদ্ধার তৎপরতা চালাতে প্রস্তুত রয়েছে ৪৯২টি নৌযান ও স্বেচ্ছাসেবকরা। এছাড়াও পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

যেকোনো দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনার পাশাপাশি, প্রস্তুত রয়েছে প্রশাসন।

/*** Link Copy ***/ /*** Link Copy ***/