https://thesylhet.tv/

1072

whole-country

দেশ

বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ ১৩:০৮
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

বরিশালের গৌরনদীতে নতুন খননকৃত সরিকল-বাটাজোর খালের দুই পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাটাজোর এলাকায় ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৫০ মিনিটে বরিশাল সফরের অংশ হিসেবে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে ভোর ৫টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে তিনি রওনা দেন। 

গৌরনদীর বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। পরে বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। 

এ ছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সভায় যোগ দিবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিনব্যাপী সফর শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। 

/*** Link Copy ***/ /*** Link Copy ***/