https://thesylhet.tv/

1070

sylhet

সিলেট বিভাগ

সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০, ১৫৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ ১৪:২৭
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযানে ৫০ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৫৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপি সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) রাত ১২টা থেকে রোববার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত টানা ৩২ ঘণ্টা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে বিভিন্ন অপরাধে মোট ৫০ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে চার কার্টন ভারতীয় শেখ নাসির উদ্দিন ব্র্যান্ডের বিড়িও জব্দ করা হয়েছে।

এদিকে, একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৫৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং ১০৩টি যানবাহন আটক করা হয়।

এসএমপি পুলিশ জানিয়েছে, সব মিলিয়ে ১৫৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। পাশাপাশি অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

/*** Link Copy ***/ /*** Link Copy ***/