https://thesylhet.tv/

1065

sylhet

সিলেট বিভাগ

সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমলেও এখনো রয়েছে বন্যার শঙ্কা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ ১১:৩২
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ নদীর পানি। শনিবার (১১ জুলাই) সকালে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, সুনামগঞ্জে গত কয়েকদিন দ্রুত গতিতে নদীর পানি বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলের সুরমা নদীর পানি ২ সেন্টিমিটার কমেছে। তবে পানি কমলেও এখনো এই জেলায় বন্যার শঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টি ও উজানের ঢলে গত ৩ দিন সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাই ও রক্তিনদীর পানি বাড়তে থাকে। তবে শুক্রবার সকাল ৯টা থেকে দিনভর সুনামগঞ্জে বৃষ্টিপাত কম ও পাহাড়ি ঢল কমে যাওয়ায় শনিবার সকাল ৯টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় জেলার সুরমা নদীর পানি ২ সেন্টিমিটার কমেছে। এছাড়াও কমেছে সীমান্তবর্তী নদ নদীর পানি। তবে পানি কমলেও এখনও এই জেলায় বন্যার শঙ্কা কাটেনি।

এদিকে সুনামগঞ্জে বন্যার শঙ্কা দেখা দেওয়ায় এরইমধ্যে পৌরসভার সব কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পৌর কর্তৃপক্ষ। স্থানীয় সরকার শাখার (ভারপ্রাপ্ত) উপপরিচালক মো. মতিউর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় পৌরসভার সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা করার জন্য একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। ০১৭১৬৩৮৮৩৮২ নম্বরে কল দিলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে।

/*** Link Copy ***/ /*** Link Copy ***/