https://thesylhet.tv/

1303

event

অনুষ্ঠান

সিলেট সিটি কর্পোরেশন ৫নং ওয়ার্ডের নাগরিক সমস্যা, উন্নয়ন, সম্ভাবনা ও নির্বাচনী ভাবনা

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৫
প্রতিবেদক: দ্যা সিলেট ডেস্ক

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনও ৫নং ওয়ার্ডের নাগরিক সমস্যা, উন্নয়ন, সম্ভাবনা ও নির্বাচনী ভাবনা

সিলট নগরীর গুরুত্বপূর্ণ আর ঘণবসতি পূর্ণ এলাকার মাঝে অন্যতম অইল সিলেট সিটি কর্পোরেশনর ৫ নম্বর ওয়ার্ড। 

বড়বাজার, ইলেকট্রিক সাপ্লাই, গোয়াইটুলা, খাসদবির আর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহর একাংশ লইয়া ই ওয়ার্ড।

ইখানও বেটাইন-বেটিন মিলাইয়া মোট ভোটার আছইন ১৮ হাজার ৮৩৬ জন।

তবে নাগরিক সুবিধার দিক দিয়া ই ওয়ার্ড অর মানুষর সমস্যারও শেষ নাই।

ইদানীং ডেঙ্গু আর মশার উপদ্রব লইয়া টেনশনও আছইন বাক্কা বাসিন্দা। এর লগে এবলা বেতালা এক সমস্যা অইছে বেওয়ারিশ কুত্তার উৎফাত।