প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬ ১৬:২১ (সোমবার)
সিলেটে যাত্রা শুরু করলো ২৮তম জাতীয় ক্রিকেট লীগ

শনিবার (৩ অক্টোবর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ২৮তম জাতীয় ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়।

এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগীয় দল। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

টুর্নামেন্টটি মাঠে গড়ানোয় উচ্ছ্বসিত খেলোয়াড় ও আয়োজকরা। আসরের সবগুলো ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা সংশ্লিষ্টদের।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক রেদোয়ান আহমদ, বিসিবির কাউন্সিলর আশরাফ আরমান, বিসিবির কাউন্সিলর ইমতিয়াজ হোসেন তান্না, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট দলের অধিনায়করা।