আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। এক লাফে প্রতি লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫, পেট্রোল ১৬০ ও অকটেন ১৬৫ টাকায়।
জ্বালানি তেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়তে পারে পরিবহন ও পণ্য পরিবহন খরচে। কারণ দেশের মোট জ্বালানি তেল ব্যবহারের সবচেয়ে বড় অংশই ডিজেলনির্ভর। পরিবহন ছাড়াও কৃষির সেচ, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাতেও ডিজেলের ব্যবহার রয়েছে। ফলে পরিবহন ব্যয় বাড়লে এর প্রভাব বাজারের পণ্যদামেও পড়ার আশঙ্কা রয়েছে।
জ্বালানি তেলের বাড়তি এই খরচ শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলবে সাধারণ মানুষের জীবনযাত্রায়, আর বাজারে এর প্রতিফলনই বা কতটা হয় - সেদিকেই নজর থাকবে সবার।
সাধারণ মানুষের দাবি, দ্রুততম সময়ের মধ্যেই এই দামে লাগাম টানা হোক।