প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২০ (বৃহস্পতিবার)
সিলেটে সুইমিংপুলে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সিলেট চৌকিদেখি ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জন ঘোষের মৃত্যু হয়েছে। দীপাঞ্জন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪-২৫ বর্ষের শিক্ষার্থী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টায় বন্ধুদের সাথে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। নূরজাহান হাসপাতালের ডা. নাসিম হোসেন জানান, সন্ধ্যার দিকে তাকে নুরজাহান হাসপাতালে চিকিৎসার জন্য এই শিক্ষার্থীকে নিয়ে আসা হয়েছিল। এর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।