সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে এক দশকে পদার্পণ করেছে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
রোববার সকাল সাড়ে ১১টায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। পরে বর্ণাঢ্য র্যালি শেষে মনোবিজ্ঞান বিভাগের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শৈলেন্দ্র মোহন সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ডেইলি ওয়াদার রিপোর্টার মোহাম্মদ আলী মাজেদ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আজহার উদ্দিন শিমুল, আশরাফ আহমেদ, মুছলেহ উদ্দিন মুনাঈম, সাবেক যুগ্ম সম্পাদক রাজিব হোসাইন, কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি, শিবির সভাপতি আবু তাহের মিসবাহ, কলেজ ছাত্র মজলিসের অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ।
বক্তারা বলেন, গত এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থের পক্ষে কাজ করেছে। কলেজের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি গঠনমূলক সমালোচনার মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছে সংগঠনটি।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি লবীব আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিহার সঞ্চলনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. বদরুল আমিন ও কোষাধ্যক্ষ মেহেদী হাসান তানিম।
এক দশকে পদার্পণ উপলক্ষে প্রকাশ করা হয় রিপোর্টার্স ইউনিটির প্রথম ম্যাগাজিন 'জানালা’। পরে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ আয়োজন।