প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫৯ (মঙ্গলবার)
সাহিত্যের দর্পণে সমাজ, ষষ্ঠ বছরে হৃদবন্ধন সাহিত্য পরিষদ

সাহিত্য হলো সমাজের দর্পণ। সমাজের উত্থান-পতনের সেই দর্পণকে সমৃদ্ধ করতে পাঁচ বছর পেরিয়ে ষষ্ঠ বছরে পা রাখলো হৃদবন্ধন সাহিত্য পরিষদ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিলেটের নাইওরপুল সংলগ্ন হোটেল ফরচুন গার্ডেনে অনুষ্ঠিত হয় সংগঠনটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নতুন কমিটির অভিষেক।

অনুষ্ঠানে প্রভাষক মিহির মোহনের সম্পাদনায় প্রকাশিত ‘হৃৎকথন’-এর মোড়ক উন্মোচন করা হয়। সাহিত্যপ্রেমীরা বলেন, সাহিত্য সমাজের দর্পণ ও মানুষের মনন বিকাশের অন্যতম মাধ্যম।

হৃদবন্ধন সাহিত্য পরিষদের সভাপতি হিমাংশু রায় হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। তিনি বলেন, “যে ভাষায় সাহিত্য রয়েছে, সে ভাষায় দাপট রয়েছে।”

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লেখক ও গল্পকার জামান মাহবুব, লেখক ও সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, কবি-সম্পাদক-ভাস্কর পুলিন রায়, কবি ও লেখক অমিতা বর্দ্ধন এবং লেখক ও সাংবাদিক ফারুক আহমদ।

পরে নজরুলের ‘দুর্গম গিরি কান্তার মরু'সহ কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়। দলীয় সংগীতে ছিল লালন সাঁইয়ের ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। সবশেষে ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।