প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২৫ (বৃহস্পতিবার)
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবিতে মানববন্ধন

স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও জাতীয়তাবাদী আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলিমুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তারা।

সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারীরা উপাচার্যের অপসারণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি অযোগ্য ব্যক্তিদের নিজেদের ইচ্ছামতো বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। এতে প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে অস্থিরতা।

উপাচার্যের নানা সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের প্রতিবাদে এরই মধ্যে ৫ জন প্রভোস্ট, অফিস ইনচার্জ, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক ও অতিরিক্ত রেজিস্ট্রারসহ ১১টি পদে দায়িত্বে থাকা ৯ জন পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তবে আন্দোলনকারীদের এসব অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলিমুল ইসলাম দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন সংশ্লিষ্টরা।