প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৭ (বৃহস্পতিবার)
এথেন্সে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

গ্রিসের রাজধানী এথেন্সে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী।

দিনটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা, ধর্মীয় আলোচনা, ভজন-কীর্তন ও সাংস্কৃতিক পরিবেশনা। এথেন্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ সনাতন ধর্মাবলম্বীরা পরিবার-পরিজন নিয়ে এতে অংশ নেন।

উৎসবে অংশ নেওয়া প্রবাসীরা বলেন, বিদেশের মাটিতে এমন ধর্মীয় আয়োজন তাদের নিজেদের সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।

শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আয়োজিত এ উৎসবের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।