প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬ ১৫:১৪ (বৃহস্পতিবার)
‘মাসিক চিলেকোঠা’র বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

কবি নেছার আহমদ জামালকে নিবেদিত সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা ‘চিলেকোঠা’-এর বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দরগা মহল্লাস্থ হোটেল সুরমালিংকে  কবি জসিম হেলাল ও ওয়াহিদুল ইসলাম এর যৌথ উপস্থাপনায় ও কবি মামুন সুলতান এর সভাপতিত্বে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন কবি দিনাজ সৌরভ।
 
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ লে: ক‌র্নেল (অব:) আতাউর রহমান পীর। বিশেষ আলোচক ছিলেন কবি ইসরাক জাহান জেলী, কবি সারোয়ার ফারুকী, কবি রাহনুমা শাব্বির চৌধুরী মণি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ মকবুল আলী ও সূচনা বক্তব্য রাখেন কবি জসিম হেলাল।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কবি সেনুয়ারা আক্তার চিনু, কবি কানিজ আমিনা, কবি মাজহারুল ইসলাম জয়নাল, কবি কবির আশরাফ, কবি মিলন কান্তি দাস, কবি অমিত মামুন, কবি রায়হান ইবনে আমিন, কবি জেসির আরাফাত, কবি দিনাজ সৌরভ প্রমুখ।

অভিব্যক্তি ব্যাক্ত করেন অধ্যক্ষ প্রমথ রঞ্জন চক্রবর্তী, লুৎফুর রহমান, কাজী ক্বারী মাও. জয়নুল ইসলাম মুনিম, দেওয়ান জায়শির রাজা চৌধুরী, নজরুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ। 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা কবি নেছার আহমদ জামালের কবিতা ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, নেছার আহমদ জামাল বাংলা কবিতায় সংবেদনশীলতার পরিচয় রেখে যাচ্ছেন। তাঁর কবিতায় জীবন, সমাজ, মানুষ, প্রকৃতি ও সময়ের নানা অনুষঙ্গ গভীরভাবে প্রতিফলিত হয়েছে। তাঁর সাহিত্যকর্ম ও ব্যক্তিজীবন চিলেকোঠার বিশেষ সংখ্যা প্রকাশ করায় প্রশংসা করেন।

বক্তারা কবিকে নিবেদিত ‘চিলেকোঠা’র বিশেষ সংখ্যার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, একজন কবির সাহিত্যকর্মকে কেন্দ্র করে এ ধরনের প্রকাশনা নতুন প্রজন্মের পাঠকের কাছে তাঁর সৃষ্টিকে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ‘মাসিক চিলেকোঠা’-এর সম্পাদক কবি মামুন সুলতান বলেন, “নেছার আহমদ জামাল আমাদের সাহিত্যভূবনের একজন গুরুত্বপূর্ণ কবি। তাঁর সৃষ্টিশীলতা ও সাহিত্য-অবদানকে পাঠকের সামনে নতুনভাবে তুলে ধরার প্রয়াসেই এই বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এই আয়োজন তাঁর সাহিত্যকর্ম নিয়ে আরও গভীর পাঠ ও আলোচনার পথ তৈরি করবে।”

অনুষ্ঠানে কবিতা পাঠ, স্মৃতিচারণ ও আলোচনা পর্বে অংশ নেন বিভিন্ন কবি, লেখক ও সাহিত্যিক। পরে আনুষ্ঠানিকভাবে কবি নেছার আহমদ জামালকে নিবেদিত ‘মাসিক চিলেকোঠা’র বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।