প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬ ১৬:২১ (বুধবার)
ছবিগুলো নিছক কোনো দৃশ্য নয় - কখনো তা হয়ে ওঠে সময়ের সাক্ষী, জনমানুষের গল্প কিংবা একটি দেশের জীবন্ত প্রতিচ্ছবি। সেই গল্পই ফ্রেমবন্দি করে বিশ্ব আলোকচিত্র দিবসে সিলেটে আয়োজন করা হয় ৩ দিনব্যাপী বিশেষ আলোকচিত্র প্রদর্শনী - ‘আলোকচিত্রে বাংলাদেশ’।
বৈচিত্র্যময় বাংলাদেশের প্রতিটি প্রান্তেই রয়েছে অসংখ্য গল্প - প্রয়োজন শুধু সেই গল্পকে সঠিক মুহূর্তে একটি ফ্রেমে ধরে রাখা এবং প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়া।