প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬ ১৩:২১ (বৃহস্পতিবার)
জালালাবাদ গ্যাসের নতুন পরিচালক বদরুজ্জামান সেলিম

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের নতুন পরিচালক (ডিরেক্টর) হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ বদরুজ্জামান সেলিম।

সোমবার (১৭ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে জালালাবাদ গ্যাসের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন বদরুজ্জামান সেলিম এর আগে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।