প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬ ১৫:৩৪ (বুধবার)
গীতিনন্দনের মেঘের খেয়া

প্রকৃতি কন্যা সিলেটে নৃত্য গীতি ও কথামালায় অনুষ্ঠিত হলো বর্ষা বন্দনা অনুষ্ঠান "মেঘের খেয়া"। সাংস্কৃতিক সংগঠন গীতিনন্দনের আয়োজনে পঞ্চকবি সৃষ্টিসুধায় মাতোয়ারা হোন দর্শক। আয়োজকেরা জানান, ভূমিসন্তানেরা প্রকৃতিমাতার বন্দনাতেই এমন আয়োজন। চাওয়া, ধরনী হোক শুদ্ধ, সবুজ ও বহুপ্রাণের মেলবন্ধনের। 

প্রকৃতিতে বর্ষার বিদায়বেলা। আকাশ দখল করছে সারি সারি সাদা মেঘের দল। বৃষ্টিভেজা প্রকৃতিতে শুষ্কতার আহ্বান। এমনই এক মাহেন্দ্রক্ষণ বর্ষার বন্দনা। যেনো মেঘের খেয়া চড়ে একদল শিল্পী তরী ভেড়ালেন তীরে।

একক সঙ্গীতে দর্শকদের মোহাবিষ্ট করে রাখেন মমিতা সিনহাসহ গীতিনন্দনের শিক্ষার্থীরা। ছিলো সম্মেলক গানের পরিবেশনা।

রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ পঞ্চকবির সৃষ্টিকর্ম সুরে ও ছন্দে এক ভিন্ন আবহ তৈরি হয়। সুরছন্দের মিলনমেলা ভাঙে সমবেত সঙ্গীতের মাধ্যমে, দর্শকরা ঘরে ফেরেন প্রকৃতি বন্দনার মুগ্ধতা সাথে নিয়ে।