সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার খাসিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৮ যাত্রী নিহত হোন। অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। হাসপাতালে প্রেরনের পর আরো একজনের মৃত্যু ঘটে।
তাঁদের অনেককেই উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়। আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।