প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ ১৭:৩৯ (বৃহস্পতিবার)
সিলেটে টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী পাঁচ দিন সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আভাস দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

শুক্রবার সকাল পর্যন্তও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় বিভাগের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময়ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্তও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ কারণে নিম্নাঞ্চল ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।